পীরগঞ্জে দেড় বছর পর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ–এর স্থানীয় নেতা–কর্মীদের প্রকাশ্যে দলীয় স্লোগান দিতে দেখা গেছে। রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে তাঁরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ২৫ জন বিভিন্ন বয়সের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’—এ ধরনের স্লোগান দিচ্ছেন। তাঁদের পেছনে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।

ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগ্যান আলী এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নেতা–কর্মীরা পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে প্রথমে জাতীয় পতাকা এবং পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী বলেন, ‘উপজেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে। আওয়ামী লীগ যে হারিয়ে যায়নি, তা জানান দিতেই এই কর্মসূচি।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা সেখানে কয়েক মিনিট অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন এবং চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এলাকা ছেড়ে যান। এর প্রতিবাদে পরে বিএনপি শহরে একটি প্রতিবাদ মিছিল করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে তাঁদের অনেকেই আবার প্রকাশ্যে সক্রিয় হচ্ছেন। প্রায় দেড় বছর পর পীরগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার