চাঁদার দাবিতে দোকানে হামলা: বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চাঁদার দাবিতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়।

গ্রেপ্তার হওয়া মো. মাকসুদ আকন কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেই তাকে বহিষ্কার করে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে মাকসুদ আকনসহ তিন থেকে চারজন প্রবেশ করেন। এ সময় দোকানের ম্যানেজার মো. হাসানকে বাইরে যেতে বলা হলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। অভিযোগে বলা হয়েছে, ভাঙচুরের সময় দোকান থেকে নগদ ২২ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

দোকানের মালিক মো. মনিরুল ইসলাম অভিযোগ করেন, মাকসুদ আকন তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় হামলা ও লুটপাট চালানো হয়েছে। ভাঙচুরে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে ব্লে জানআন তিনি।

তিনি আরও বলেন, বহু আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বারেক মোল্লার কাছ থেকে দোকানটি ভাড়া নেন তিনি। তবে গত বছরের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যক্তি জমির মালিকানা দাবি করতে শুরু করেন। অভিযুক্ত মাকসুদ তাদের একজনের কাছ থেকে চুক্তিপত্র নেওয়ার দাবি করে দোকান ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন বলেও জানান তিনি।

অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার চাচাতো ভাই মামুন আকন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তার দাবি, মাকসুদ চাঁদা দাবি করেননি; বরং চুক্তির ভিত্তিতে দোকান ছাড়তে বলেছিলেন। বিষয়টির সুষ্ঠু আইনি সমাধান চান তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার