মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক গ্রামে ভূঁইয়া তালুক তরুণ সমাজের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গ্রামের খোলামাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো গ্রামটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা, বিস্কিট খেলা ও বস্তা দৌড়ের আয়োজন করা হয়। এছাড়া নারীদের জন্য বালিশ খেলা, চেয়ার খেলা ও হাঁড়িভাঙা এবং বয়স্ক পুরুষদের জন্য হাঁড়িভাঙা ও ট্রাইবেকার গোল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী খেলাধুলা ও প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু শিল্পী ও তরুণ-তরুণীরা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মিরসরাই শাখার সহ-সভাপতি মো. আলমগীর, জাসাস মঘাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল্লাহ, ব্যাংকার আলাউদ্দিন আলো, ক্লিপটন গ্রুপের কর্মকর্তা কাজী মাসুক, ব্যবসায়ী মামুন হোসেন খোকন, গোলাম রসূলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন নজরুল ইসলাম রিপন, আব্দুর রশিদ, নিজাম উদ্দিন, জহির রায়হান, আজমল হোসেন, জুয়েল রানা, জিয়াদুল ইসলাম, সোহরাব হোসেন, আবু নছর রিয়াদ ও রিয়াদ হোসেন।

আয়োজকরা জানান, স্বাধীনতা দিবস ও ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান