সারাদেশ
ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় ইফতার মাহফিল থেকে রফিকুল ইসলাম রফিক নামে একাধিক মামলার আসামি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার ধবলগুড়ি বিওপির অধীন সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গফুরের ছেলে।
ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ এলাকার জালাল উদ্দিনের স্ত্রী মুশি আক্তার (৪০) এবং অজ্ঞাতনামা প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। তারা দুজনই বাসের যাত্রী ছিলেন।
ওসিকে না পেয়ে থানায় তার চেয়ারে বসলেন এমপি, ভিডিও ঘিরে বিতর্ক
থানায় পৌঁছে ওসিকে না পেয়ে তিনি তার কক্ষে প্রবেশ করেন। সেখানে অন্য কোনো চেয়ারে না বসে ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ মতবিনিময় করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। যদিও ঘটনার ভিডিও সেদিন প্রকাশ পায়নি, তবে গত সোমবার সন্ধ্যার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ওসির চেয়ারে বসে সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
চ্যানেল আইয়ের প্রবীণ সাংবাদিক রউফ জালাল এর মৃত্যুর পর তার পরিবারের খোঁজ-খবর নিতে বগুড়া সফর করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শুক্রবার বাদ জুমা তিনি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মোটরসাইকেলে কক্সবাজার যাচ্ছিলেন দুই বন্ধু, বাসের ধাক্কায় প্রাণহানি
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু পৃথক মোটরসাইকেলে একই গন্তব্যে রওনা হয়েছিলেন। ভোরে চট্টগ্রামমুখী ‘লাল-সবুজ পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিখোঁজের চার দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
পরিবারের সদস্যরা জানান, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন আতিকুল ইসলাম। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন চান এলাকাবাসী।
জামালপুরের ২০ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের তিন উপজেলায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার সরিষাবাড়ী উপজেলার ১৪টি এবং ইসলামপুর উপজেলার ৫টি গ্রাম, মাদারগঞ্জ উপজেলায় ১ টি গ্রামে এই উৎসব পালন করা হয়। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথকস্থান থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঝুলন্ত অবস্থায় আশিক বর্মন (১৬) এবং উপজেলার মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে আতিকুল ইসলাম (১৯) নামে কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়। আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে।
ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ, দূরদূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে ইমামতি করেন শাহ্ সুফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন আহমেদ।
মহান স্বাধীনতা দিবসে জেলা পরিষদ সদস্য হাবীব আজমের জাতীয় পতাকা বিতরণ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কোমলমতি শিশুদের মাঝে ও শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম জাতীয় পতাকা বিতরণ করেছেন। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচিতে: আমান
আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে চলা আন্দোলন এবং সর্বশেষ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তিনি বলেন, 'নির্বাচনের আগে তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।'