আশিক বর্মন গোপীনাথপুর মনতলা গ্রামের বাদল বর্মনের ছেলে এবং আতিকুল ইসলাম বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক। মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে বুধবার সকালে তার বাড়ির সংলগ্ন আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন৷
অপর দিকে আতিকুল ইসলাম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে তার বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নবীনগর থানার (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে পৃথক স্থান থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল