শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে ইমামতি করেন শাহ্ সুফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন আহমেদ।
নামাজে অংশ নিতে টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা—সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থেকে মুসল্লিরা ভিড় জমান।
জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।