বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচিতে: আমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে চলা আন্দোলন এবং সর্বশেষ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

তিনি বলেন, 'নির্বাচনের আগে তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। বিএনপি যা বলে, তা করে।'

বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মসূচিতে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, ঢাকা জেলা উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী সাজ্জাদ আরেফিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ইস্পাহানী ইমরান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান