সারাদেশ
শ্রীপুরে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতের ভয়াবহ ঝড়ে টিনশেড ঘরের চাল ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সিরাজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কনুরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে শ্রীপুরে এসে ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন। স্থানীয়ভাবে জানা যায়, তাজউদ্দিন নামে এক ব্যক্তির জমিতে অস্থায়ী টিনশেড ঘর তুলে সেখানেই বসবাস করছিলেন তিনি।
বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোংলা থেকে ছেড়ে যাওয়া নৌবাহিবীর একটি বাস এবং খুলনার কয়রা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা একই পরিবারের ২ শিশুসহ ৭ জনের ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৭ জনের।
সরাইলে ভাবির দায়ের কোপে দেবর খুন
জানা যায়, বিকেলে সরাইল উপজেলার কালিগঞ্জ দত্তপাড়া এলাকায় বাড়ির ভেতরে প্রবেশ করার সড়কের উপর পাশে এক এনজিও কর্মকর্তা তার মোটরসাইকেলটি রেখেছিলেন। বাড়ির ভেতরে রাস্তার উপর মোটরসাইকেল রাখা নিয়ে সুমন মিয়া উত্তেজিত হয়ে বকাঝকা শুরু করে। এক পর্যায়ে এ নিয়ে তার ভাবী (চাচাতো ভাইয়ের স্ত্রী) রোমানা আক্তারের সাথে কথা কটাকাটি হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাবী রোমানা প্রথমে গাছের ডাল, পরে দা দিয়ে কুপিয়ে সুমন মিয়াকে হত্যা করে।
সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনের জেল-জরিমানা
সহকারী কমিশনার রাশেদ খান মুঠোফোনে জানান, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুদের সঙ্গে জড়িত মো. সিফাত নামে একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সাপধরীতে গরুচুরি, জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা
বক্তারা বলেন, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরিসহ মাদক ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গরুচুরির ঘটনায় প্রান্তিক কৃষকরা চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধীজন ঐক্যবদ্ধ।
মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, বালু জব্দ
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। প্রায় ১ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে এবং অন্যান্য ব্যবহৃত অবকাঠামোও অপসারণ করা হয়েছে। অভিযান চলাকালে নদী সংলগ্ন ১০টি পয়েন্ট (স্তুপ) থেকে মোট প্রায় ১ লাখ ৪৬ হাজার ২শ ২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।”
গরুর মাংস ৮৫০ টাকা, ঈদকে ঘিরে মূল্যের ঊর্ধ্বগতিতে চাপে সাধারণ মানুষ
বিক্রেতাদের দাবি, কোরবানির পশুর হাটে গরুর দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে মাংসের দামও বাড়াতে হয়েছে। তবে গরু কেনার খরচ কতটা বেড়েছে—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তারা। অনেক বিক্রেতাই দামের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ দেখান। এদিকে দামের এই ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারাও। জামাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, 'ঈদের জন্য মাংস কিনতে এসে দেখি দাম অনেক বেশি। ৮৫০ টাকা কেজি মাংস আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক কঠিন। মাংস কিনলে অন্য জিনিস কেনা সম্ভব হচ্ছে না।'
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টবগী এলাকার বাসিন্দা চাঁন মিয়া দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছেন। একই এলাকার কামাল, মজিবুল হক, জাহাঙ্গীর, জিহাদসহ কয়েকজনের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
কাঠালতলী জামে মসজিদে হাবীব আজমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাস স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে চুনকুটিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক।
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সুফিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশে প্রথম সম্পূর্ণ স্টিল বডিতে তৈরি ই-যানবাহনের শোরুম উদ্বোধন, এক চার্জে চলবে ১২০ কিলোমিটার
যশোর শহরের রেল রোডে ফুড গোডাউনের সামনে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-যানবাহনের শোরুম ‘ব্রাদার্স অটো’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশবান্ধব ও উন্নত প্রযুক্তির ই-স্কুটার, ই-বাইক ও ই-অটো নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।