বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চাঁন মিয়া (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টবগী এলাকার বাসিন্দা চাঁন মিয়া দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছেন। একই এলাকার কামাল, মজিবুল হক, জাহাঙ্গীর, জিহাদসহ কয়েকজনের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এর আগেও বিষয়টি নিয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা মীমাংসা করে দেয়। তবে কিছুদিন শান্ত থাকার পর পুনরায় অভিযুক্তরা জমি দখলের চেষ্টা শুরু করে। এ ঘটনায় তিনি ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে।

চাঁন মিয়া আরও অভিযোগ করেন, গত ২ এপ্রিল সকাল ১০টার দিকে অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে। তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা করে এবং তাকে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কামাল পিতা সাহাজল জানান, “এ জমি আমাদের দখলে। আমরা ঘর নির্মাণ করছি। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত