কাঠালতলী জামে মসজিদে হাবীব আজমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাঙ্গামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাবীব আজম বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তারেক আহমেদ, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. নাসির উদ্দিন, এম. কামাল উদ্দিন আকাশ, সাজ্জাদ হোসেন রহিম, রাশেদুল ইসলাম রনি, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. ওমর মোরশেদ এবং বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ইশানসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আলহাজ আল্লামা নূরুল কবির রিজভী। ইফতার মাহফিলে এলাকার মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত