শ্রীপুরে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতের ভয়াবহ ঝড়ে টিনশেড ঘরের চাল ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সিরাজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কনুরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে শ্রীপুরে এসে ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন। স্থানীয়ভাবে জানা যায়, তাজউদ্দিন নামে এক ব্যক্তির জমিতে অস্থায়ী টিনশেড ঘর তুলে সেখানেই বসবাস করছিলেন তিনি।

নিহতের ছেলে শাহীন আলম জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন তাঁর বাবা। গভীর রাতে হঠাৎ তীব্র ঝড় শুরু হলে ঘরের ওপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে গিয়ে ঘুমন্ত অবস্থায় তিনি চাপা পড়েন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ উদ্ধার হতে দেখেন তিনি।

জমির মালিকের ছেলে সজীব আহমেদ বলেন, ঝড়ের সময় গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে। এতে চাল ধসে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী রুবেল জানান, সকালে খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিনের চাল সরিয়ে বৃদ্ধের নিথর দেহ উদ্ধার করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর