গরুর মাংস ৮৫০ টাকা, ঈদকে ঘিরে মূল্যের ঊর্ধ্বগতিতে চাপে সাধারণ মানুষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজারগুলোতে মাংসের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। নগরীর অন্যতম বৃহৎ বাজার দ্বিগু বাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের পাশাপাশি অন্যান্য মাংস ও মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি, দেশি মোরগ (কক) ৩৯০ টাকা, লেয়ার লাল ৩৪০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে।

বিক্রেতাদের দাবি, কোরবানির পশুর হাটে গরুর দাম বেড়ে যাওয়ায় তাদের বেশি দামে গরু কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে মাংসের দামও বাড়াতে হয়েছে। তবে গরু কেনার খরচ কতটা বেড়েছে—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি তারা। অনেক বিক্রেতাই দামের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনাগ্রহ দেখান।

এদিকে দামের এই ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারাও।
 
জামাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, 'ঈদের জন্য মাংস কিনতে এসে দেখি দাম অনেক বেশি। ৮৫০ টাকা কেজি মাংস আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক কঠিন। মাংস কিনলে অন্য জিনিস কেনা সম্ভব হচ্ছে না।'

বাজারে দেখা যায়, অনেক ক্রেতাই দোকানে এসে দাম শুনে ফিরে যাচ্ছেন। কথা বলতে চাইলে তারা জানান, বর্তমান দামে মাংস কেনা তাদের নাগালের বাইরে।

ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর ঈদ এলেই গরুর মাংসের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়। এতে তারা আগের মতো পরিমাণে মাংস কিনতে পারছেন না, যা ঈদের আনন্দেও প্রভাব ফেলছে।
 
সদ্য সংবাদ/আবদুল্লাহ সরকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত