পরিবারের সদস্যরা জানান, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন আতিকুল ইসলাম। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল