আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে এক ট্রেন যাত্রীকে ইভটিজিং করার দায়ের জনি মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র।

স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারীর পিতা নিরাপত্তা বাহিনীর সদস্যকে জানায়। পরে স্টেশন সুপারিনটেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহীনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরনবী বলেন, 'দুপুরে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় এক নারী যাত্রীকে ইভটিজিং করে এক যুবক। ওই নারীর বাবা বিষয়টি আমাকে জানালে পুলিশের সহযোগিতায় আমি তাকে আটক করি। পরে উপজেলা প্রশাসনকে জানালে আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।'

এ ব্যাপারে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, 'দণ্ডপ্রাপ্ত জনি মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান