‎কুড়িগ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ৬ গ্রামে ঈদ উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‎সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের পাঁচটি উপজেলার ছয়টি গ্রামের প্রায় এক হাজার মুসল্লি শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশের বাকি অংশের তুলনায় একদিন আগেই এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।
‎
‎মুসল্লি আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল ও আব্দুল মজিদ জানান, তারা সৌদি আরবের সাথে মিল রেখেই রোজা পালন শেষে আজ ঈদের নামাজ আদায় করেছেন। তারা এতে খুব আনন্দিত বলে জানান।
‎
‎ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ইমাম আবু হানিফার (রহ.) মতাদর্শ অনুসরণ করে সৌদি আরবের সাথে মিল রেখে ৩০টি রোজা শেষে ঈদের নামাজ আদায় করে আসছি।’
‎
‎তিনি আরও জানান, ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা এলাকায় অবস্থিত জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের প্রাঙ্গণে এ জামাতে ওই গ্রামের লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের আরও ৬০ জন মুসল্লি অংশগ্রহণ করেন।
‎
‎ভূরুঙ্গামারীর পাইকেরছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে বলে, সবার সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ আদায় করে তার খুব ভালো লাগছে।
‎
‎চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম জানান, তারা প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে উভয় ঈদের নামাজ পালন করে থাকেন।
‎
‎ফুলবাড়ীর জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে ইমাম আবু হানিফার (রহ.) নির্দেশনা অনুযায়ী সারা বিশ্বের সঙ্গে একই দিনে ঈদ ও সিয়াম পালন করা উচিত। তিনি জানান, আজকের জামাতে প্রায় ৬০ জন মুসল্লি অংশ নিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান