বাঞ্ছারামপুরে সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরণ, উপকৃত ১২১ এতিমখানা ও মাদরাসা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর এতিমখানা ও মাদরাসাগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে।

সৌদি সরকারের মানবিক সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া ১২,৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৬০ কার্টুন। এর মধ্যে বাঞ্ছারামপুর উপজেলার জন্য বরাদ্দ থাকা ৩৬ কার্টুন খেজুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা এসব খেজুরের কার্টুন গ্রহণ করেন। কার্টুন গ্রহণের পর তারা সৌদি আরব সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলায় শতাধিক মাদরাসা ও এতিমখানার মধ্য থেকে বাছাই করে ১২১টি এতিমখানা ও মাদরাসায় সৌদি সরকারের উপহার পাওয়া খেজুর বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ৩৬ কার্টুন খেজুর আনুষ্ঠানিকভাবে এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান