‘আমরা তো ভাড়া বেশি দিচ্ছি, কিন্তু মন্ত্রী প্রমাণ পাচ্ছে না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গাজীপুরের চৌরাস্তা থেকে রংপুরের উদ্দেশ্যে বাসে উঠেছিলেন শিউলি বেগম। তাকে রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে নামিয়ে দেওয়ার কথা থাকলেও বাসটি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছে আর নির্ধারিত পথে যায়নি। বাধ্য হয়ে সেখানেই নামতে হয় তাকে। তবে এক হাজার টাকার ভাড়া থেকে এক টাকাও কম নেয়নি বাসকর্মীরা। পরে গোবিন্দগঞ্জ থেকে ২০০ টাকায় রংপুরে এসে ঠাকুরগাঁও যাওয়ার পথে নতুন করে বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়েন তিনি।

দুই দফায় প্রায় ১৪ ঘণ্টার ভ্রমণ শেষে বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মডার্ন মোড়ে নেমে ক্লান্ত কণ্ঠে এসব কথা জানান শিউলি বেগম। গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করা এই যাত্রী সেখান থেকে আবার বিকল্প পরিবহনে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঈদুল ফিতর উপলক্ষে হাজারো মানুষ এখন বাড়ির পথে। পরিবারের সঙ্গে উৎসব কাটাতে বাড়তি ভাড়া দিয়েই বাস, ট্রাক, সিএনজি বা পিকআপে করে যে যেভাবে পারছে ফিরছে গ্রামে। তবে এই যাত্রায় ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ যাত্রীদের।

ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহসহ আশপাশের এলাকা থেকে রংপুর বিভাগের পথে যাত্রীরা পড়ছেন দীর্ঘ যানজটে। ঈদকে সামনে রেখে সড়কে যাত্রীর চাপ বাড়লেও পরিবহন চলাচলে গতি বাড়েনি। বরং স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন ও দীর্ঘ যানজটে দুর্ভোগ বেড়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

মডার্ন মোড়ে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে থাকা দিনাজপুরগামী যাত্রী ফরিদুল ইসলাম জানান, মহাখালী থেকে রংপুর আসতে তাকে ১ হাজার ৬০০ টাকা ভাড়া দিতে হয়েছে। তাও পুরোটা পথ কখনো বসে, কখনো দাঁড়িয়ে আসতে হয়েছে। তিনি বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি সবার সামনে ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।

একই ধরনের অভিযোগ শোনা যায় অন্যান্য যাত্রীদের কাছ থেকেও। তাদের দাবি, ঢাকা, টঙ্গী, গাজীপুর চৌরাস্তা, মাওনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট তৈরি হচ্ছে। এ ছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে, কোথাও কোথাও দ্বিগুণ ভাড়াও দিতে হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস, ট্রাক ও পিকআপে যাত্রী পরিবহনের দৃশ্য দেখা গেছে। শেষ মুহূর্তের ঈদযাত্রায় ভোগান্তি যেন কমেনি।

যাত্রীরা বলছেন, খোলা গাড়িতে যাত্রা কষ্টকর হলেও বিকল্প নেই। যানবাহনের সংকট, অতিরিক্ত ভাড়া, যানজট ও টিকিট সিন্ডিকেটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক মানুষ ও শিশুরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে রংপুরমুখী বাসগুলোতে উপচে পড়া ভিড়। শুধু বাস নয়, ট্রাক ও পিকআপেও যাত্রী তোলা হচ্ছে। অধিকাংশ যাত্রীই পোশাকশ্রমিক ও নিম্নআয়ের মানুষ।

গাজীপুরের শ্রীপুর থেকে আসা নুরুল ও হেলেনা দম্পতি তাদের আড়াই বছরের শিশুকে নিয়ে রাইসা পরিবহনে যাত্রা শুরু করেন। বগুড়া পর্যন্ত দাঁড়িয়ে এসে পরে বাস পরিবর্তন করে রংপুরে পৌঁছান তারা। নুরুল হুদা বলেন, প্রতি বছরই ভাড়া বেশি নেওয়া হয়, তবে এবার ভোগান্তি আরও বেশি মনে হয়েছে।

ঢাকা থেকে স্মার্ট পরিবহনে আসা খাদেমুল ইসলাম জানান, আশুলিয়ার বাইপাইল হয়ে টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটে আটকে থাকতে হয়েছে। রংপুরে পৌঁছে তিনি আবার লালমনিরহাট যাওয়ার জন্য বিকল্প পরিবহনের খোঁজে যাচ্ছিলেন।

ঈদযাত্রা নিরাপদ করতে মডার্ন মোড়ে র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশ সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে। রংপুর বিভাগের আট জেলার মধ্যে গাইবান্ধা ছাড়া অন্য জেলাগুলোতে যেতে অধিকাংশ যাত্রীকে এখানে নামতে হয়। সেখান থেকে গন্তব্যে যেতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তবে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, এই সাব-কন্ট্রোল রুম থেকে যানবাহন চলাচল পর্যবেক্ষণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কাজ করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, যাত্রীরা যাতে নিরাপদ ও স্বস্তিদায়কভাবে বাড়ি ফিরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। প্রতারক চক্রের হাত থেকে যাত্রীদের সুরক্ষায়ও ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব-১৩-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, অপরাধ দমন ও যাত্রী নিরাপত্তায় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং ঈদের আগে ও পরে এই কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: ঢাকা পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান