অটোপাস ইস্যুতে উত্তাল ক্যাম্পাস, ভিসির গাড়িতে হামলা-হেনস্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
অটোপাসের দাবিকে কেন্দ্র করে গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহর গাড়িবহরে হামলা ও তাঁকে হেনস্তার ঘটনা ঘটে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অটোপাসের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। দাবি প্রত্যাখ্যান করা হলে তারা ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালায়। এতে গাড়ি ভাঙচুর করা হয় এবং ভিসি হেনস্তার শিকার হন।

উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, অটোপাসের দাবি শিক্ষার মানের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের অযৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল হতে পারে না। তিনি জানান, শিক্ষার গুণগত মান বজায় রাখতে অটোপাস ও গ্রেস নম্বরের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, খাতা দেখানোর আশ্বাস দিয়ে তাদের ক্যাম্পাসে ডাকা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে ক্ষোভ বাড়তে থাকে। তারা ভিসির সঙ্গে কথা বলতে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লাঠিচার্জের ঘটনা ঘটে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, “খাতা দেখানোর কথা বলে ডেকে এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অনেকেই আহত হয়েছেন, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

অপর শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “ভিসির সঙ্গে কথা বলতে গেলে আমাদের ওপর হামলা করা হয়, এমনকি কয়েকজন ছাত্রীও আহত হন।”

ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মঞ্জুর