পদ্মার ৩০ ফুট গভীরে বাসটি শনাক্ত, ৪ জনের মৃত্যু ও নিখোঁজ প্রায় অর্ধশত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি প্রায় ৩০ ফুট গভীরে শনাক্ত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে নদীর তীব্র স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা সিভিল সার্জন ও হাসপাতাল সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পন্টুনে অপেক্ষমাণ ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। পরে নদী থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—কুষ্টিয়ার কুমারখালীর আব্দুর রহমান (৪৫), নাসিমা বেগম (৩২), রাজবাড়ী সদর উপজেলার সাজেদা খাতুন (৫০) এবং ইমন (১২)।

আহতদের মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন কামাল হোসেন (৩৮), সুমি আক্তার (২৫), বিপ্লব মণ্ডল (৪০), শিশু রাফি (৭) এবং অজ্ঞাতনামা আরও তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটি বিকেল ৫টার কিছু পরে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে পৌঁছায়। একটি ফেরি ছেড়ে যাওয়ায় বাসটি পন্টুনে অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ইউটিলিটি ফেরি ভেড়ার সময় পন্টুনে সজোরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই যাত্রীসহ নদীতে তলিয়ে যায়।

ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, চোখের সামনে বাসটি তলিয়ে যায় এবং অধিকাংশ যাত্রী বের হতে পারেননি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, বাসটি নদীর প্রায় ৩০ ফুট গভীরে রয়েছে। গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

উদ্ধার অভিযানে আরও সহায়তা দিতে ঢাকা ও ফরিদপুর থেকে অতিরিক্ত ডুবুরি দল পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ থেকে ২০ জন ডুবুরি তল্লাশি চালাচ্ছেন।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), নৌ পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম সালাউদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি টেনে তোলার চেষ্টা চলছে। ঘটনাস্থলে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।

পদ্মার তীব্র স্রোত ও অন্ধকারের কারণে বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিখোঁজদের স্বজনদের আহাজারিতে পুরো ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩