সারাদেশ
রাজশাহীতে হামে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন শিশু। নতুন দুই মৃত্যুসহ এই উপসর্গে হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এদিকে, গত রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন শিশু ভর্তি হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। যদিও এ সময়ে ৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবুও সার্বিকভাবে রোগীর চাপ বাড়ছে।
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার, জঙ্গলে অবমুক্ত
রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ জানান, দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকায় একটি বড় সাপ দেখার খবর পেয়ে স্থানীয়রা তাদের হটলাইনে যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রায় ৯ ফুট লম্বা এবং ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সংলগ্ন পাহাড়ে অবমুক্ত করা হয়।
মীরসরাইয়ে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মীরসরাইয়ে ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলার ৬৫ জন ভাতাভোগী সদস্য-সদস্যার মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুরের পূবাইলে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
গাজীপুরের পূবাইল থানার বহুল আলোচিত ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৯ মার্চ) রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভোটমারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় আটকে রেখে অর্থ আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রবাসী
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিবিয়া ফেরত প্রবাসী কৃষক মো. ফকরুল মিয়া অভিযোগ করেন, একই এলাকার মনছুর শিকদার তাকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। ফকরুল মিয়া জানান, ২০২৩ সালের আগস্ট মাসে ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে মনছুর শিকদার তার সঙ্গে ১৩ লাখ টাকায় বডি কনট্রাক্টের মাধ্যমে ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি করেন। পরে বিভিন্ন সময় অতিরিক্ত খরচের কথা বলে তার কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেওয়া হয়।
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী আশেক মাহমুদ কলেজ ছাত্রদল কোরআন তিলাওয়াত প্রতিযোগীতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠনে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম
উপবন এক্সপ্রেসে আগুন: সিলেটের সঙ্গে সাময়িকভাবে বন্ধ রেল যোগাযোগ
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য ভিডিও করলেন স্বামী, গ্রেপ্তার ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরেছিলেন জিন্নাত আরা। এরপর স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও তর্কাতর্কি হয়। রবিবার স্বামী বাইরে গেলে জিন্নাত ঘরের ভেতর থেকে দরজা আটকে দেন। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করলে স্বামী জানালা দিয়ে ঘটনাটি নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী দাবি করেছেন, তিনি স্ত্রীকে আত্মহত্যার চেষ্টা করতে দেখে ভিডিও ধারণ করেন এবং তাকে নিবৃত্ত করার জন্য চিৎকারও করেছিলেন।
ঘরে বসেই বিএনপি নেতার ইয়াবা কারবার, ক্রেতা সেজে গেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা
ডিএনসি বরিশাল জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এনামুল হক তার বাড়ির দোতলায় বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন বাড়িতে বহিরাগতরা ইয়াবা কিনতে আসত, এবং পরিবারের অন্যান্য সদস্যদের একাধিকবার সতর্কতার পরেও তিনি বিক্রয় বন্ধ করেননি। অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনে দ্রুত অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত, উদ্ধার কাজে ২ ট্রেন
বগুড়ার সান্তাহার রেলস্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং সৈয়দপুর থেকে আরও একটি ট্রেন আনা হচ্ছে। বুধবার (১৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন অতিক্রম করলেও হঠাৎ করে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। ১৪টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়।
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা)। সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নিজ বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আখাউড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আতাউর রহমান সরকার।