রাজশাহীতে হামে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৮ জন শিশু। নতুন দুই মৃত্যুসহ এই উপসর্গে হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

এদিকে, গত রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন শিশু ভর্তি হয়েছে, যা আগের দিনের তুলনায় বেশি। যদিও এ সময়ে ৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবুও সার্বিকভাবে রোগীর চাপ বাড়ছে।

পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ শিশু ওয়ার্ডকে হাম রোগীদের জন্য আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের নির্দেশনায় রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা গুরুতর অসুস্থ শিশুদের স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।

ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

রাজশাহীতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি জোরদার করেছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

পরিস্থিতি আরও অবনতি হলে অতিরিক্ত বিশেষায়িত ইউনিট চালুর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা