ফুয়েল কার্ডের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্ট্রোকে মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে বখতিয়ার রহমান নামের এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো জেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। সকাল ৯টা থেকে জেলার চারটি উপজেলা পরিষদে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

তবে ভোর থেকেই কার্ড সংগ্রহের আশায় বিভিন্ন এলাকার মানুষ নিজ নিজ উপজেলা পরিষদে এসে দীর্ঘ লাইনে দাঁড়ান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়েছিলেন বখতিয়ার রহমান। দীর্ঘ সময় অপেক্ষা ও প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

বখতিয়ারের চাচাতো ভাই আবুল হোসেন জানান, ভিড়ের কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ফুয়েল কার্ড বিতরণে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভিড়ের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ক্লিনিকে নেওয়ার পর স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখতিয়ার রহমানের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩