মাদকাসক্ত ছেলের তাণ্ডবে মাথা গোজাঁর ঠাঁই হারালেন বিধবা মা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকার জন্য মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে কাঠ ও টিনের তৈরি পুরো ঘর।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে মাদক সেবনের জন্য তার মা হেনয়ারা বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে শহিদুল তাকে ঘর থেকে বের করে দেয় এবং বসতঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে এলেও এর আগেই পুরো ঘরটি পুড়ে যায়।

ভুক্তভোগী হেনয়ারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এবং নিয়মিত টাকার জন্য চাপ সৃষ্টি করত। টাকা না দিলে তাকে মারধরও করত। ছেলের ভয়ে অনেক সময় তিনি পালিয়ে থাকতেন। ঘটনার রাতে টাকা না দেওয়ায় তাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমি একজন অসহায় মা। আমার বড় ছেলে ১০ বছর ধরে ভারতে গিয়ে নিখোঁজ। ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী মারা গেছেন। ছোট ছেলে মাদকাসক্ত। এখন আমি কীভাবে বাঁচবো? আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও পুড়ে ছাই হয়ে গেছে।'

প্রতিবেশী জামির আলী বলেন, 'শহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই টাকার জন্য তার মাকে নির্যাতন করত। মঙ্গলবার রাতে টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে সে ঘরে আগুন দেয়। আমরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ততক্ষণে সব শেষ।'

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, 'এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার