কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাবেক সভাপতি হায়দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল এবং কয়েক কোটি টাকার ‘পদ বাণিজ্যের’ চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে পুঁজি করে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে থানা পুলিশ। ছিনতাই হওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত ৩জন’কে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাযায়, গত ২১ মার্চ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলাধীন চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে ইয়াছিন মিয়া নামের এক যাত্রীকে ভাড়া নিয়ে আখাউড়ার চেকপোস্ট এলাকার দিকে আসছিলেন অটোরিকশা চালক প্রান্তুস দাস। গমনপথে উপজেলার হীরাপুর এলাকার ফকিরমোড়া বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে, যাত্রী বেশে থাকা ইয়াছিন মিয়া প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে অজুহাতে প্রান্তুস দাসকে সিএনজি গাড়িটি থামাতে বলে।
চালক ইয়াছিন এর কথায় সিএনজি গাড়ি থামাইলে যাত্রী বেশে থাকা ইয়াছিন তাহার কোমর হতে একটি দারালো ছুরি বের করে চালক’কে ছুরি দ্বারা আঘাতের ভয় ভীতি প্রদর্শন করে সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় কেশব দাস নামে ভুক্তভোগীর এক স্বজন বিজয়নগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাতে অভিযান চালায় পুলিশ। তন্তর বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য মতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর চৌমুহনীর উত্তর প‚র্বপাশে সিএনজি স্ট্যান্ড হইতে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় সুমন চিশতি ও মামুন মিয়া নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদেরকে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।