সারাদেশ
প্রধানমন্ত্রীর নির্দেশে স্বয়ংক্রিয় রেলগেট চালু হবে: রেল প্রতিমন্ত্রী
রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ঘটনার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, 'ইতিমধ্যেই স্টেশন মাস্টার ও গেইটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তদন্তে কারো গাফিলতি থাকলে ছাড় দেওয়া হবে না। রেলওয়ে ও স্থানীয় প্রশাসন মিলিতভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।'
মুরাদনগর শোলাপুকুরিয়ায় মাদকবিরোধী ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করা। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইনুউদ্দিন মাষ্টার ও তার ছেলে আব্দুল রাজ্জাক এর হুকুমে আব্দুল্লাহ সহ আরো কয়েকজন আমাদের উপর দেশীয় অস্ত্র ধারালো ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়, আমার ভাতিজা সাইফুল কে গুরুতর আহত করে এক হাত কোপ দিয়ে কেটে ফেলে, সে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। পরে আমরা আটজনের নামে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করি।
বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন: রেল প্রতিমন্ত্রী
রেল প্রতিমন্ত্রী বলেন, 'যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।' প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে, তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে।
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি, মানববন্ধন ও মশাল মিছিল
সমাবেশে বক্তারা দ্রুত নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবি জানান। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনগুলোর নেতারা। এ সময় কুমিল্লায় নোয়াখালীর কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক আইডি ও পেজে সংঘটিত সাইবার হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাভেল, আন্দোলনের নেতা মিজানুর রহমান, কনটেন্ট নির্মাতা আবির তুহিন, সাইফুল ইসলাম রাহাত, খালিদ হাসান মিরাজ, মেহেদী হাসানসহ অনেকে।
মাওনা চৌরাস্তায় সিসিটিভি থাকলেও নেই মনিটরিং, ব্যানারে বাধাগ্রস্ত এলইডি আলো
চুরি, ছিনতাই ও মাদকসেবীদের শনাক্ত করতে মাওনা চৌরাস্তা এলাকায় ২৩টি সিসিটিভি ক্যামেরা ও এলইডি প্রোজেক্টর লাইট স্থাপন করা হলেও এখনো কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু হয়নি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও সাইনবোর্ডের কারণে এলইডি লাইটের পর্যাপ্ত আলোও চারদিকে পৌঁছাতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুই বোনসহ নিহত ১২ জনের পরিচয় শনাক্ত
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার বইতে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে একই স্থানে মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থল থেকে প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭শ' ৮৩ লিটার জ্বালানি
চাঁপাইনবাবগঞ্জে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে দেয়া একটি পেট্রোল পাম্প থেকে ৯ হাজার ৭শ' ৮৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুত করায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার 'মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন'-কে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে নবীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দেলোয়ার উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
আগামীকাল পরার কথা ছিল বিয়ের শেরওয়ানি, আজ শরীরে কাফন
আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের উৎসবের আমেজ, চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ রূপ নিল বিষাদে। বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। রোববার (২২ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাজনৈতিক কালচার পরিবর্তনে কাজ করবে জাতীয় যুবশক্তি: এমপি আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশিশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।