কুমিল্লার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন: রেল প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লার পদুয়ার বাজারে রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ১২ জনের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

রেল প্রতিমন্ত্রী বলেন, 'যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।'

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে, তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে।

দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে রেল প্রতিমন্ত্রী জানিয়ে বলেন, 'যেসব রেলগেট অরক্ষিত রয়েছে, সরকার সেগুলোকে ওভারপাস বা আন্ডারপাস করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই দুজনের গাফিলতির কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।'

এর আগে সকাল ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
 
তিনি জানান, সম্ভবত গেট খোলা থাকার কারণে বাসটি ট্রেনলাইনে উঠে দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক বরাদ্দের কথা জানান, যাতে পরিবারের সদস্যরা নিহতদের লাশ নিয়ে যেতে পারেন ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন