মাওনা চৌরাস্তায় সিসিটিভি থাকলেও নেই মনিটরিং, ব্যানারে বাধাগ্রস্ত এলইডি আলো

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চুরি, ছিনতাই ও মাদকসেবীদের শনাক্ত করতে মাওনা চৌরাস্তা এলাকায় ২৩টি সিসিটিভি ক্যামেরা ও এলইডি প্রোজেক্টর লাইট স্থাপন করা হলেও এখনো কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু হয়নি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও সাইনবোর্ডের কারণে এলইডি লাইটের পর্যাপ্ত আলোও চারদিকে পৌঁছাতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এ এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, খুন ও মাদক ব্যবসার ঘটনা ঘটে আসছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে মাওনা চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট স্থাপন করা হয়।

রোববার (১৫ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, সিসিটিভি মনিটরিংয়ের জন্য নির্ধারিত কক্ষটি তালাবদ্ধ রয়েছে। কক্ষটির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঈদের কেনাকাটা করতে আসা ফাহিম বলেন, এলইডি লাইট থাকলেও বিভিন্ন ব্যানার ও সাইনবোর্ডের কারণে পুরো এলাকায় আলো পৌঁছায় না। ঈদের সময় মানুষের ভিড় বেশি থাকায় ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ে। সিসিটিভির সঠিক মনিটরিং হলে এসব অপরাধ কমে আসবে।

সচেতন নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি লায়ন শাজাহান বাদশাহ বলেন, স্বেচ্ছাসেবী উদ্যোগে স্থাপন করা অনেক সিসিটিভি এখন অচল হয়ে পড়েছে, কোথাও তার কেটে ফেলা হয়েছে এবং কিছু লাইটও জ্বলছে না। প্রশাসনের নজরদারিতে দ্রুত এগুলো সচল করে নিয়মিত মনিটরিং চালুর দাবি জানান তিনি।

স্থানীয় নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলম ও সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা বলেন, লক্ষাধিক টাকা ব্যয়ে স্থাপন করা এসব সিসিটিভি ক্যামেরা নিয়মিত ও সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে হবে। তা না হলে অপরাধ দমনে এর সুফল পাওয়া যাবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন