শুক্রবার (২৭ মার্চ) মাগরিবের পর নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা দ্রুত নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবি জানান। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনগুলোর নেতারা। এ সময় কুমিল্লায় নোয়াখালীর কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক আইডি ও পেজে সংঘটিত সাইবার হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাভেল, আন্দোলনের নেতা মিজানুর রহমান, কনটেন্ট নির্মাতা আবির তুহিন, সাইফুল ইসলাম রাহাত, খালিদ হাসান মিরাজ, মেহেদী হাসানসহ অনেকে।
এর আগে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচির ঘোষণা দেন।
পরে সন্ধ্যায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মিছিলকারীদের সমর্থন জানান।
মানববন্ধন ও সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।