শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার 'মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন'-কে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
তিনি বলেন, 'মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে "পাম্পে তেল নেই" লেখা ব্যানার ঝুলিয়ে দিয়ে জ্বালানি বিক্রয় বন্ধ করে দেয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যান এবং তেলের মজুত যাচাই করেন। এসময় সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত অবস্থায় জব্দ করা হয়।'
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, 'মজুত থাকা সত্ত্বেও জ্বালানি তেল বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।'