মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, আহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেড়াতে আসা মেয়ের জামাই, মেয়ে ও শাশুড়িসহ চারজন আহত হয়েছেন।

বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা পূর্বপাড়া এলাকায় মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মেয়ের জামাই নাইম, তিনি নেত্রকোনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। এছাড়া চাপিতলা গ্রামের খাদিজা আক্তার (১৮), লাইলী আক্তার (৩০) ও জুলেখা বেগম (৫৫) আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামের পূর্বপাড়ার মনির হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী রুবেল গংদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে মনির হোসেনের বাড়িতে তার মেয়ে ও মেয়ের জামাই বেড়াতে এলে পূর্ব শত্রুতার জেরে রুবেল মিয়া, রাসেল, বিজয়সহ ৭ থেকে ৮ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা মেয়ের জামাই নাইমকে বেধড়ক মারধর করে তুলে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে খাদিজা আক্তার, লাইলী আক্তার ও জুলেখা বেগমকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মনির হোসেনের ছেলে সুমন মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদী সুমন মিয়া বলেন, “এই ঘটনায় আমরা মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে আছি। আমার ভগ্নিপতিসহ পরিবারের সদস্যদের ওপর হামলাকারীদের যথাযথ শাস্তি দাবি করছি।”

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী