কুড়িগ্রাম পিটিআই নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে শিক্ষক ও কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম। ভুয়া বিল, অতিরিক্ত ভাতা প্রদানসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সুপারের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট জয়নুল আবেদীন ২০২৪ সালের ১০ অক্টোবর যোগদানের পর থেকে প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রশিক্ষণের নামে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে এবং অডিট টিমও প্রায় ১১ লাখ টাকার অসংগতি পেয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে— বাসা ভাড়া বাবদ প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ১০ হাজার টাকা, মনোহরি ৬০ হাজার টাকা, ভুয়া ভ্রমণ বিল ৫০ হাজার টাকা, তথ্য ও পুস্তক ক্রয় ১ লাখ ১৩ হাজার ৪০০ টাকা, ম্যাগাজিন ২০ হাজার টাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ৬৩ হাজার টাকা, একদিনের ডিএ ভাতা ও আইসিটি প্রশিক্ষণ ভাতা বাবদ আরও বিপুল অঙ্কের অর্থ উত্তোলন।

সরেজমিনে দেখা গেছে, পিটিআই প্রাঙ্গণ অযত্ন-অবহেলায় জঙ্গলাকীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। পরীক্ষণ বিদ্যালয় ও হোস্টেল ভবনগুলোও নাজুক অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রধান গেট খোলা থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ, মাদকসেবন ও অশালীন কার্যক্রমের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, প্রশিক্ষণ ভাতা এখনো প্রদান করা হয়নি এবং খাবারের মান নিয়েও অসন্তোষ রয়েছে। তারা জানান, বরাদ্দ সম্পর্কে স্বচ্ছতা নেই এবং পুরনো ব্যানার ব্যবহার করেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

একাধিক ইনস্ট্রাক্টর অভিযোগ করেন, আবাসন ব্যবস্থা নাজুক হওয়ায় তাদের বাইরে হোটেলে থাকতে হচ্ছে। মহিলা হোস্টেলেও অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

অডিট টিমের সদস্য জয়ন্ত জানান, পিটিআই-এ আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তবে সুপারিনটেনডেন্ট জয়নুল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, অডিটে পাওয়া অসংগতির বিষয়ে তিনি যথাযথ ব্যাখ্যা দিয়েছেন। তিনি অর্থ আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন এবং বলেন, বরাদ্দ এলে প্রশিক্ষণার্থীদের ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের