সুন্দরবনে ২২ জেলেকে অপহরণ, মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরলেন ৫ জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সাতক্ষীরা উপকূলবর্তী সুন্দরবনে জলদস্যুরা ২২ জেলেকে অপহরণ করেছে। রোববার (৩ মে) সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল থেকে তাদের তুলে নেওয়া হয়।

এর মধ্যে পাঁচজনকে মুক্তিপণের শর্তে বুধবার (৬ মে) ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে আসা জেলেরা জানান, কদমতলা ও কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারে গিয়েছিলেন। শিকারের সময় আলিম ওরফে আলিফ বাহিনী এবং নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

অপহৃতদের মধ্যে রয়েছেন মোমনি ফকির, মুর্শিদ আলম, ইসমাইল শেখ, আব্দুল করিম, আব্দুস সামাদ, মনোহর সরকার, আল মামুন, হুমায়ুন, মনিরুল, রবিউল, সঞ্জয়, আল আমিন, শাহজাহান, আবুল বাসার বাবু, রেজাউল, আব্দুস সালাম ও আবুল কালাম। আর মুক্তি পাওয়া পাঁচ জেলে হলেন ধ্রুব সরকার, হৃদয় মন্ডল, সবুর গাইন, সাইফুল ইসলাম ও ইউনুস আলী।

অপহৃতদের স্বজনরা নাম প্রকাশ না করার শর্তে জানান, দস্যুরা এখনো মুক্তিপণের বিষয়ে যোগাযোগ করেনি। ধারণা করা হচ্ছে, মোবাইল নেটওয়ার্কের আওতায় এলেই তারা যোগাযোগ করবে। দ্রুত জেলেদের উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

ফিরে আসা জেলেরা বলেন, সম্প্রতি দস্যুরা লোকালয়ের কাছাকাছি এলাকা থেকেও জেলেদের তুলে নিচ্ছে এবং মারধর করছে। এতে সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং দ্রুত বড় পরিসরে অভিযান চালানো হবে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ না এলেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬