সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বৃহৎ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এক বৃহৎ কর্মী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, বীমা খাতের আধুনিক ধারণা প্রদান এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামরুল সোবহান। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবলই একটি প্রতিষ্ঠানের মূল শক্তি। কর্মীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে সোনালী লাইফ গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শেখ ডিএনিয়েল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) অনুপম দাস এবং এএমডি ও প্রশিক্ষক সাহিল রহমান। তারা বীমা খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং কর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন ব্রাঞ্চ ম্যানেজার কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালাটি যশোর ব্রাঞ্চ ম্যানেজার মো. মফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলার ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম এবং ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার মো. নাজমুস সাকিব। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ সেশন, দিকনির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কর্মীদের পেশাগত সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিকেল তিনটার দিকে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের