সারাদেশ

৬০ বছর ধরে ইমামতি; সম্মান-সংবর্ধনার মাধ্যমে বিদায়

৬০ বছর ধরে ইমামতি; সম্মান-সংবর্ধনার মাধ্যমে বিদায়

মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম পোলমোগরা গ্রামের পশ্চিম পোলমোগরা জামে মসজিদে দীর্ঘ ৬০ বছর ইমামের দায়িত্বে থাকা খন্দকার কামাল উদ্দিনকে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সম্মান জানিয়েছে এলাকার জনসাধারণ ও মুসল্লিরা। সোমবার (২৭ এপ্রিল) বাদ আছর এই বিদায় সংবর্ধনা জানানো হয়। সেইসঙ্গে ১ লাখ নগদ টাকা সম্মাননা ও ক্রেস্ট ইমামের হাতে তুলে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ

‎দুর্নীতি দমন কমিশনের পাবনা কার্যালয়ের সহকারি পরিচালক সাধনচন্দ্র সূত্রধর মুঠোফোনে জানান, রোববার (৩মে) রাতে পিআইও আবুল কালাম আজাদের পাবনা সদরের নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দুদক সূত্র জানায়, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার সহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী কালো রঙের মাইক্রোবাসটি চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

২৫ জুলাই, ২০২৬
নিজ জেলায় নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজ জেলায় নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে নবঘোষিত কমিটি ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতারা। একইসঙ্গে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর মাইজদী।

২৫ জুলাই, ২০২৬
ছাতকে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

ছাতকে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের একজন ইউসুফ আলী (৫৫)। তার বাড়ি তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামে, বাবার নাম হাসেম আলী। গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন তাহিরপুর উপজেলার রাজবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (৪৫), কেয়া মনি (১৬) ও নিলুফা (৩০)। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রাত পোহালেই এসএসসি পরীক্ষা: এখনো প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থী

রাত পোহালেই এসএসসি পরীক্ষা: এখনো প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থী

রাত পোহালেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অথচ পরীক্ষার আগের রাতে এখনো প্রবেশপত্র হাতে পায়নি পলাশবাড়ী উপজেলা-র দুটি বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। এতে চরম অনিশ্চয়তা ও উদ্বেগে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। জানা গেছে, জুনদহ উচ্চ বিদ্যালয়-এর ৩৬ জন এবং গৃধারীপুর উচ্চ বিদ্যালয়-এর ২৯ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় বিপাকে পড়েছেন। সোমবার (২০ মার্চ) দিনভর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সমাধান না পেয়ে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হন।

২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী

মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী

কুমিল্লার মুরাদনগর উপজেলার অনন্তপুর গ্রামে সম্পত্তির লোভে এক বৃদ্ধা মাকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই আপন ছেলে মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধা মা হাসেনা বেগম। তিনি মরহুম শহিদুল ইসলামের প্রথম স্ত্রী। জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মনির তার বাবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে হাসেনা বেগমের শেষ সম্বল ভিটেবাড়ি দখল করার চেষ্টা করছে।

২৫ জুলাই, ২০২৬
বন্ধুর কবরেই শেষ দুই জীবনের গল্প

বন্ধুর কবরেই শেষ দুই জীবনের গল্প

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) ছিলেন দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ বন্ধু। একজন কাঠমিস্ত্রি, অন্যজন মসজিদের মুয়াজ্জিন হলেও জীবনের বেশিরভাগ সময় তারা কাটিয়েছেন একসঙ্গে। মৃতদের কবর খোঁড়ার কাজেও তারা ছিলেন সঙ্গী; দুজন মিলে শতাধিক কবর খুঁড়েছেন বলে জানা যায়।

২৫ জুলাই, ২০২৬
রামচন্দ্রপুর থেকে গলাকাটা লাশ উদ্ধার

রামচন্দ্রপুর থেকে গলাকাটা লাশ উদ্ধার

নিহতের পিতা বলেন, 'আমার ছেলে আগে গাড়ি চালাতো। কয়েক বছর ধরে নেশায় আসক্ত হয়ে উল্টাপাল্টা চলাফেরা করে। আমি তাকে নেশা থেকে ফিরাতে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছি, চেয়ারম্যান এর নিকটে গিয়েছি, সমাজের বিচারকদের নিকটে গিয়েছি। কিন্তু, কোন ভাবে ই তাকে নেশার জগৎ থেকে ফেরাতে পারিনি।তাকে বিয়ে করালেও নেশার কারণে তার বউটাও চলে গেছে।'

২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন; হত্যার অভিযোগ পরিবারের

মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন; হত্যার অভিযোগ পরিবারের

নিহতের পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা করা হয়েছে। জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে এয়ার আহমদ ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরিবার জানায়, শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই অজ্ঞাত কারণে কয়েকজন তাকে আহত অবস্থায় সেখানে রেখে যায়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের আরিফুর রহমান

হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের আরিফুর রহমান

‎যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মর্যাদাপূর্ণ হলিউড চেম্বার অফ কমার্সের ‘কমিউনিটি লিডার’ পদে মনোনীত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী আরিফুর রহমান মহিন। তিনি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা আঙ্কুরের নেচা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলম কোম্পানির দ্বিতীয় পুত্র।

২৫ জুলাই, ২০২৬
পহেলা বৈশাখে মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে নববর্ষ আয়োজন

পহেলা বৈশাখে মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে নববর্ষ আয়োজন

বাংলা নববর্ষের এই বিশেষ দিনে গ্রামবাসী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মিলনমেলায় পরিণত করেন আয়োজনটি। পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ, হাসি-আনন্দ আর ভ্রাতৃত্ববোধের অনন্য প্রকাশ। আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা সবার মাঝে বাড়িয়ে তোলে নববর্ষের আনন্দ। উপস্থিত অতিথিরা আয়োজকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী