রাত পোহালেই এসএসসি পরীক্ষা: এখনো প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ পরীক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাত পোহালেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অথচ পরীক্ষার আগের রাতে এখনো প্রবেশপত্র হাতে পায়নি পলাশবাড়ী উপজেলা-র দুটি বিদ্যালয়ের ৬৫ জন পরীক্ষার্থী। এতে চরম অনিশ্চয়তা ও উদ্বেগে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

জানা গেছে, জুনদহ উচ্চ বিদ্যালয়-এর ৩৬ জন এবং গৃধারীপুর উচ্চ বিদ্যালয়-এর ২৯ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় বিপাকে পড়েছেন। সোমবার (২০ মার্চ) দিনভর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সমাধান না পেয়ে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হন।

ভুক্তভোগী শিক্ষার্থী জুঁই ও সোহেল বলেন, তাদের সহপাঠীরা সবাই প্রবেশপত্র পেয়েছে, কিন্তু তারা এখনো পাননি। পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় তারা মানসিক চাপে রয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের এখন প্রবেশপত্রের জন্য দৌড়াতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রাথমিকভাবে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা ও সময়মতো ফরম পূরণ না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জুনদহ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম সরকার প্রধান শিক্ষক কামরুল হাসান সোহেল ও অফিস সহকারী নাঈম-কে দায়ী করেছেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। তিনি বলেন, যত রাতই হোক পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।

পরীক্ষার আগ মুহূর্তে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ৬৫ শিক্ষার্থীর অনিশ্চয়তা দূর হবে—এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি