নিজ জেলায় নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নিজ জেলা নোয়াখালীতে নবঘোষিত কমিটি ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ এনে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতারা। একইসঙ্গে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর মাইজদী।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালান। এতে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভের সময় ইটের আঘাতে এক পথচারী আহত হন, পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতারা। সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নবঘোষিত কমিটির সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবুর নেতৃত্বে একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, জিহাদুল ইসলাম সজীব, আনোয়ার হোসেন রকি, তারেক নুর, ইয়াসিন আরাফাত শুভ, হাবিবুর রহমান হাবিব, আবদুস সামাদ রিজভী, আফরাতুল কাউসার, সুজন হাম্মাদি এবং আরিফুল হক হৃদয়সহ আরও কয়েকজন নেতা।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একতরফাভাবে কমিটি গঠন করে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেননি, যা সংগঠনের ভেতরে বিভাজন সৃষ্টি করেছে।

তারা দ্রুত এই কমিটি বাতিল করে সবার অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি