আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামীর পলায়নের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে পুনরায় আটক করা হলেও অপর আসামী এখনও পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর থানার মাদক মামলার আসামী সজল মিয়া (২৭) ও শাহিন মিয়া (২৯)-কে গত ৪ মে বিকেলে আয়ুবপুর কানাইনগর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করতে দুই কনস্টেবল—সোহেল ও রয়েল বড়ুয়া—মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে আসেন।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ লাফ দিয়ে পালিয়ে যায় দুই আসামী। পরে ডিবি ও পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হয়।

আসামীরা হলেন—বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিননগর এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে সজল মিয়া (২৭) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শাহিন মিয়া (২৯)।

এ ঘটনায় অপর আসামী শাহিন মিয়া এখনও পলাতক রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মো: ইয়াসিন বলেন, 'কোর্ট চত্বর থেকে দুই আসামীর পলায়নের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে, অন্যজনকে গ্রেফতারে অভিযান চলছে। আসামীরা হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল—কিভাবে তা খুলেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।'

কোর্ট ইন্সপেক্টর মো:হাবিবুল্লাহ এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ হলেও তিনি সংক্ষেপে জানান, কোর্টে সোপর্দ করার আগেই আদালতের গেইটের সামনে থেকে গাড়ি থেকে নামানোর সময় পালিয়েছে।

সদ্য সংবাদ/ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের