কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যা মামলায় আলমগীর হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ইসলামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শেখ মো. আলী মর্তুজা।

পুলিশ জানায়, হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে শনাক্ত করা হয়েছে। ওই ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে বলেও দাবি পুলিশের।

তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আলমগীরের খালা রোজিনা খাতুন বলেন, ঘটনার দিন আলমগীর দরবারে উপস্থিত ছিল না। তিনি জানান, আলমগীর দুপুরে প্রাইভেট শেষে বাড়ি ফিরে পরে বিদ্যুৎ না থাকায় বিষয়টি জানতে পারে।

এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার সময় বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে যায়। হামলার সময় সে সেখানে ছিল না দাবি করে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে একই ঘটনায় রোববার গভীর রাতে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)। ভিডিও ফুটেজ দেখে তাদেরও শনাক্ত করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল পীর শামীমের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরদিন ১১ এপ্রিল সকালে শতাধিক মানুষ জড়ো হয়ে শামীমের দরবারে হামলা চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতেই তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর ১৩ এপ্রিল রাতে শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতেই আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের