নববর্ষের আনন্দে নবীনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর স্কুল মাঠে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন নববর্ষ উদযাপনে ভিন্নমাত্রা যোগ করে।

জানা যায়, একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলার ব্যাপক প্রচলন ছিল। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসব আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নববর্ষের আয়োজনকে কেন্দ্র করে আবারও নতুন প্রজন্মের সামনে ফিরে এসেছে।

খেলায় নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মহিউদ্দিন আহামেদ মহিন, খেলাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আসরাফ হোসেন রাজু।

সাংবাদিক এস এম অলিউল্লার পরিচালনায় খেলায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম সমু, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দার, সিনিয়র সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ ও সাংবাদিক মমিনুল হক রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করেন। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ