কুবিতে ওবিই মডেল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

ক
কুবি প্রতিনিধি
২৭ অক্টোবর, ২০২৬ ২১:৩৭:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) মডেল বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এতে বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় কোর্স লার্নিং আউটকাম (সিএলও) অর্জন, যথাযথ প্রশ্নপত্র প্রণয়ন, অ্যাসেসমেন্ট টাস্ক নির্ধারণ এবং শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার মূল দর্শন হতে হবে ‘স্টুডেন্ট ফার্স্ট’। সনাতন পদ্ধতিতে তথ্য মুখস্থ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে ওবিই কাঠামো অনুসারে পদ্ধতিগতভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন।

উপাচার্য আরও বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন আন্তর্জাতিক ভাষা কেন্দ্রের মাধ্যমে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-র সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা