বেড়াতে এসে মেয়ের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যশোরের কেশবপুরে বেড়াতে এসে মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌরি রানী অধিকারী (৭৫) ওই এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দীপ্তি অধিকারী তার মায়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী সেখানে গেলে দোতলায় গৌরি রানীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে থাকতে দেখেন।

এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি অধিকারী রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে তার মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৌরি রানীর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে বটির অংশও উদ্ধার করা হয়েছে।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তকে আটক করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ