পুঠিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় দর্জি নিহত: সড়কে বিক্ষোভ-অবরোধ, অগ্নিসংযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় আকরাম আলী নামে এক দর্জি নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম আলী স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন। তার বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, সকালবেলায় রাস্তা পার হওয়ার সময় বালুবাহী একটি ডাম্প ট্রাক আকরাম আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা দুর্ঘটনায় জড়িত ট্রাকসহ আরও একটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন, ফলে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরে পুঠিয়া থানা পুলিশ ও পবা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল পরিদর্শনে গেলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়। এ সময় এলাকাবাসী দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন এবং আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদেরও বাধা দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত আকরাম আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা