এর আগে, গত ১৩ এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) বদলি হওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে এই লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে দেয়া বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, 'কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন।' তার এই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তার এ বক্তব্যে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
আইনজীবী আব্দুল মজিদ জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকার যখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর, তখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের ব্যাপারে প্রমাণ থাকা আবশ্যক।