সীমান্তে বিজিবির কঠোর অভিযান, জব্দ ৬২ কোটি টাকার মালামাল!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন তেল পাচার ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিশেষ অভিযান জোরদার করেছে। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত অভিযানে প্রায় ৬২ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার ঠেকাতে বিশেষ আভিযানিক কার্যক্রম শুরু করেছে বিজিবি। যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশু প্রবেশ ঠেকাতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর এবং দর্শনা স্থলবন্দর এলাকায় পণ্যবাহী যানবাহনে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য পাচার রুটগুলোতে এ পর্যন্ত ২ হাজার ৬৬০টি টহল ও ৯৮৫টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের সহায়তায় ৪৩টি টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে মজুদ করা তেল জব্দ করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কয়েকজন ব্যবসায়ীকে মোট ৬২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সহস্রাধিক মতবিনিময় সভাও করেছে বিজিবি।

চলতি বছরে চোরাচালানবিরোধী অভিযানে ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সোনা, হীরা ও রূপা ছাড়াও রয়েছে ৪২টি আগ্নেয়াস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি।

মাদকবিরোধী অভিযানেও বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ২২ কোটি ৪৯ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, মদ ও ক্রিস্টাল মেথ রয়েছে। এর আগে ২০২৫ সালেও প্রায় সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি