কক্সবাজারে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কক্সবাজারের গত ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে।এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন ব্যাক্তি।

জানা যায় কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।

নিহত নির্মাণ শ্রমিকের নাম রবিউল ইসলাম (২২)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোছাইনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে রোববার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং তুলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিও সংস্থা রেড ক্রিসেন্টের মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়।এসময় সিএনজি চালক দীল মোহাম্মদসহ (৩২) বেশ কয়েকজনকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক দীল মোহাম্মদকে মৃত ঘোষণা করে।

নিহত দীল মোহাম্মদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলবী বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।

এছাড়া একই দিন বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে আরও একটি সড়ক দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় নূর কলিমা নামে (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা এলাকায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহতের মা নূর বেগমকে কক্সবাজার থেকে চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান,টেকনাফগামী একটি সিএনজির সাথে দরিয়ানগর শুকনাছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি চান্দের গাঠি সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় নূর কলিমা ও তার মা নূর বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি