আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মে) সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার তামান্না ইসলাম,সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস,কৃষক প্রতিনিধি সোহাগ খাঁন প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, 'এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন।'

তিনি আরও বলেন, 'প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। ৩ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত ধান উৎপাদনকারী ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।'

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, 'আমরা আশা করি নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল