স্বাস্থ্যসেবায় সিন্ডিকেট দেখতে চাই না: এমপি আব্দুল মান্নান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
 “নবীনগরে বালু মহল বলুন, স্বাস্থ্যসেবা হাসপাতাল বলুন অথবা অন্য কোথাও—কোথাও কোনো সিন্ডিকেট দেখতে চাই না।” সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

তিনি বলেন, হাসপাতালে রোগীরা চিকিৎসার জন্য আসে, কেউ যেন হয়রানির শিকার না হয়। স্বাস্থ্যসেবা জনগণের অধিকার—এখানে কোনো প্রভাব, পরিচয় বা স্বজনপ্রীতির সুযোগ নেই। বিএনপির কোনো নেতাকর্মী বা আত্মীয় পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে চাই—আমি যতদিন আপনাদের প্রতিনিধি থাকবো, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাবো। আপনারাও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানি বরদাস্ত করা হবে না। কাউকে অন্যায় সুবিধা দেওয়া যাবে না, আবার কেউ অন্যায় করার সুযোগও পাবে না।”

এমপি বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য কাজ চলছে। উপজেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সরকার ও তিনি সমন্বিতভাবে কাজ করছেন। হাসপাতালের অভ্যন্তরীণ সমস্যা দ্রুত সমাধান করে চিকিৎসাসেবা আরও কার্যকর করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং আখাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে এমপি আব্দুল মান্নান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, ডাক্তার-নার্সদের উপস্থিতি ও হাসপাতালের সার্বিক সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল