গফরগাঁও উপজেলা জাসাসের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের দপ্তর থেকে প্রেরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই পত্রে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আজিজুল হাকিম কাঞ্চন, সহ-সভাপতি নূরে আলম ও জনি রহমান, সাধারণ সম্পাদক এস এম আজমল হুদা, সহ-সম্পাদক রিয়াদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে রিয়াদ সরকার দায়িত্ব পেয়েছেন।

জেলা জাসাসের পত্রে বলা হয়, নবগঠিত কমিটিকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম কাঞ্চন ও সাধারণ সম্পাদক এস এম আজমল হুদা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গফরগাঁওয়ে জাসাসকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন