এসএসসি পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ল পরীক্ষার্থীর মাথায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষের সিলিং ফ্যান খুলে এক শিক্ষার্থীর মাথার ওপর পড়ে মো. নিয়ামুল হাসান নামে এক পরীক্ষার্থী আহত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালে হঠাৎই সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীর মাথার ওপর এসে পড়ে। এতে ফ্যানের আঘাতে শিক্ষার্থীর মাথার একপাশ কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। আকস্মিক এ ঘটনায় পরীক্ষা কক্ষে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে ওই শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয় তাকে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, পরীক্ষা কেন্দ্রের কিছু কক্ষে অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান রয়েছে, যা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, 'পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ার বিষয়টি সত্য। তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পর শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন