গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদের পরিচালনায় বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, এডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান এবং এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তারা দাবি করেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে গণভোটের রায় কার্যকর করা অপরিহার্য।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১১ দলীয় ঐক্যজোটের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন